অভিনেতা মাহফুজ আহমেদের মায়ের ইন্তেকাল
মানজুর হোসাইন
অভিনেতা মাহফুজ আহমেদের মাফজিলাতুন্নেছা ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৫ মার্চ) বিকেল ৩টায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মাহফুজ আহমেদের মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতার সর্বশেষ ছবি ‘বিশ্বসুন্দরী’র চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান।
আগামীকাল (১৬ মার্চ) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার জগৎপুর গ্রামে মরহুমার প্রয়াত স্বামীর করা মসজিদে জানাজার পর স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |