| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০।

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 136 বার পঠিত
শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০।
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০।


নিজস্ব প্রতিবেদক


নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহী বাস সিএনজি কে বাচাঁতে গিয়ে  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে গেছে। এতে বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন)  ভোর ৫:০০টায় শিবপুর উপজেলার কারারচর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


 স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী মামুন স্পেশাল সার্ভিস একটি যাত্রীবাহী বাস শিবপুরের কারারচরে পৌঁছালে অপর দিক থেকে একটি সিএনজি কে বাচাঁতে গেলে  চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে রাস্তার পাশের একটি খাদে পরে যায়।


শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে তারা দ্রুতই ঘঠনা স্থলে পৌছাবেন বলে আশ্বাস দিয়েছেন।


 স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থলে রয়েছেন ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ