| বঙ্গাব্দ
ad728
ad728

মাধবদীর ড্রাম ট্রাক শিবপুর থেকে উদ্ধার

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 10-07-2026 ইং
  • 13254 বার পঠিত
মাধবদীর ড্রাম ট্রাক শিবপুর থেকে উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

মাধবদীর ড্রাম ট্রাক শিবপুর থেকে উদ্ধার


নিজস্ব প্রতিবেদন


১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অবস্থিত চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মটর ওয়ার্কস গ্যারেজে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে মাধবদী পৌরসভার ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যানবাহনসমূহ মাধবদী পৌরসভায় প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


উদ্ধারকৃত যানবাহনসমূহে কোনো নিবন্ধন (নাম্বার) প্লেট পাওয়া যায়নি। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ উক্ত যানবাহনসমূহকে মাধবদী পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজ মালিকও বিষয়টি নিশ্চিত করেন।


গ্যারেজের মালিক জনাব তাজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে, ০৫ আগস্ট ২০২৪-এর দীর্ঘদিন পূর্বে মাধবদী পৌরসভার ৪ (চার)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়। পরবর্তীতে ২ (দুই)টি ড্রাম ট্রাক মেরামত শেষে ০৫ আগস্ট ২০২৪-এর পূর্বেই তৎকালীন পৌর মেয়রের নিকট বুঝিয়ে দেওয়া হয়। অবশিষ্ট ২ (দুই)টি ড্রাম ট্রাক এবং ১ (এক)টি পে-লোডার দীর্ঘদিন ধরে তাঁর গ্যারেজে সংরক্ষিত অবস্থায় ছিল।


তিনি আরও স্বীকার করেন যে, ০৫ আগস্ট ২০২৪-এর পর তিনি পৌর কর্তৃপক্ষের সঙ্গে উক্ত যানবাহনসমূহের বিষয়ে কোনো প্রকার যোগাযোগ করেননি, যা তার একটি অনভিপ্রেত ত্রুটি ছিল। 

অভিযান পরিচালনায়ঃ 

মো: খালিদ হোসেন শিমুল

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ