শিবপুরে ssc ২০২৬ ফলাফল বিপর্যয় ১০ বিদ্যালয়:
নিজস্ব প্রতিবেদক
এসএসসি (SSC) ২০২৬ সালের পরীক্ষার প্রকাশিত ফলাফলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার ১০টি বিদ্যালয়ে মারাত্মক বিপর্যয় পরিলক্ষিত হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশ স্কুলেই পাসের হার আশঙ্কাজনকভাবে কম, যার মধ্যে একটিতে পাসের হার নেমে এসেছে প্রায় ১৩ শতাংশে।
১০টি বিদ্যালয়ে সর্বমোট ৪৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র ১৫৩ জন। পাসের গড় হার মাত্র ৩৪.৯৩%। অন্যদিকে ৪৩৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন।
এক নজরে ১০টি বিদ্যালয়ের ফলাফল বিশ্লেষণ: ১) যোশর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী: ৫২ জন | পাস: ৭ জন | পাসের হার: ১৩.৪৬%
* জিপিএ-৫: ০ জন।
২) সবুজ পাহাড় উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ২০ জন | পাস: ৫ জন | পাসের হার: ২৫.০০%
জিপিএ-৫: ০ জন।
৩) খৈনকুট উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৪৪ জন | পাস: ১১ জন | পাসের হার: ২৫.০০%
জিপিএ-৫: ০ জন।
৪) লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৯০ জন | পাস: ৫০ জন | পাসের হার: ৫৫.৫৬%
জিপিএ-৫: ২ জন (বিজ্ঞান বিভাগ থেকে)।
৫) পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৪০ জন | পাস: ১৮ জন | পাসের হার: ৪৫.০০%
জিপিএ-৫: ০ জন।
৬) গাড়বাড়ী এম.এ. রশিদ উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৪৪ জন | পাস: ১৬ জন | পাসের হার: ৩৬.৩৬%
জিপিএ-৫: ২ জন (বিজ্ঞান বিভাগ থেকে)।
৭) আটাশিয়া উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৩৪ জন | পাস: ১২ জন | পাসের হার: ৩৫.২৯%
জিপিএ-৫: ০ জন।
৮) ছোটাবন্দ সুলতান মাহমুদ আদর্শ উচ্চ: পরীক্ষার্থী: ৩৬ জন | পাস: ১১ জন | পাসের হার: ৩০.৫৬%
জিপিএ-৫: ০ জন।
৯) দুলালপুর রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৩০ জন | পাস: ৯ জন | পাসের হার: ৩০.০০%
জিপিএ-৫: ০ জন।
১০) জয়নগর আলহাজ্ব আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী: ৪৮ জন | পাস: ১৪ জন | পাসের হার: ২৯.১৭%
জিপিএ-৫: ০ জন।
এলাকার অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে এ ধরনের বিপর্যয়কর ফলে তীব্র ক্ষোভ ও চরম হতাশা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে—নিয়মিত শ্রেণীপাঠদানের অভাব, শিক্ষকদের গাফিলতি, দুর্বল তদারকি এবং গণিত ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত অকৃতকার্য হওয়াই এই খারাপ ফলাফলের প্রধান কারণ। অভিভাবকগণ শিক্ষা প্রশাসন ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের কাছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |