শিবপুর (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলে পবিত্র আল-কোরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হেরা ট্রাস্টের সম্মানিত সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতিকুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পবিত্র আল-কোরআনের সবক প্রদান করেন শিবপুর টি.ডি.সি. জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম। এ সময় তিনি শিক্ষার্থীদের কোরআন শিক্ষার গুরুত্ব, তাৎপর্য এবং দৈনন্দিন জীবনে পবিত্র কোরআনের আদর্শ অনুসরণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের কো-অর্ডিনেটর মোঃ মানজুর হোসাইন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস. এম. শাকিল মোল্লা, সরকারি শিক্ষক হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ।
উল্লেখ্য, চলতি বছর আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুলের মোট ১২ জন শিক্ষার্থী পবিত্র আল-কোরআনের সবক গ্রহণের মাধ্যমে কোরআন শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |