| বঙ্গাব্দ
ad728
ad728

পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 15-03-2026 ইং
  • 15525 বার পঠিত
পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন: পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী

পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদন


ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার (১৫ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানানবিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


তিনি বলেন, রোজার ঈদ সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে।

তিন কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। কারণগুলো হলো-প্রথমত বেশ কিছু তেলের জাহাজ এসেছে, দ্বিতীয়ত সামনে ঈদ এবং তৃতীয় কারণ হলো বোরো মৌসুম।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এরইমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত প্রতিপালন করার জন্য যা যা করা দরকার, তাই করব।

তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, তেলের দাম বাড়বে কি বাড়বে না, এ নিয়ে উদ্বেগ অস্বাভাবিক কিছু না। তবে আমরা জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করব। যতক্ষণ অর্থনীতি চাপ সইতে পারবে, ততক্ষণ দাম বাড়ানোর পরিকল্পনা নেই।

এর আগে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেয়ার সিদ্ধান্তের কথা শনিবারই জানিয়েছিল সরকার।

প্রতিমন্ত্রী বলেন, বোরো মৌসুমে কৃষকদের সেচ সুবিধা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করার উদ্দেশ্যে সরকার পূর্বে নেওয়া জ্বালানি রেশনিংয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তিনি বলেন, ইতোমধ্যেই আমদানি করা কয়েকটি তেল ভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেছে। গত ৬ মার্চ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কায় সরকার জ্বালানির ক্রয়সীমা নির্ধারণ করেছিল।

রোববার থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে বলে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ