শিবপুরে মাদক সহ আটক ১
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে নিশাদ (৩৩) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক নিশাদ উপজেলার পুটিয়া ইউনিয়নের মধ্য কারার চর গ্রামের রতন মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |