| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে আবারো বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু গুরুতর আহত, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 13-07-2026 ইং
  • 11621 বার পঠিত
শিবপুরে আবারো বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু গুরুতর আহত, হাসপাতালে ভর্তি
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে আবারো বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশু গুরুতর আহত, হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক


নরসিংদীর শিবপুর উপজেলায় বৃষ্টির দিনে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মরিয়ম (০৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আহত মরিয়মকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত শিশু মরিয়ম দড়িপুরা গ্রামের প্রবাসী মোশাররফ হোসেনের মেয়ে। সকালে বাড়ির পাশে অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের একটি তারের সাথে সে জড়িয়ে পড়ে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।


এর আগে, উপজেলার কুমরাদী এলাকায় পল্লী বিদ্যুতের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জরাজীর্ণ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী গুরুতর দ/গ্ধ হয়েছে। বর্তমানে শিশুটির এক হাত কেটে ফেলতে হয়েছে । হাসপাতালের বিছানায় জীবন-মৃ/ত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ