| বঙ্গাব্দ
ad728
ad728

এসএসসিতে শিবপুর উপজেলায় সাফল্যের শীর্ষে ব্রাইট স্কুল :সফলতার কারিগর প্রধান শিক্ষক আরিফুর রহমান

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 10-08-2026 ইং
  • 5583 বার পঠিত
এসএসসিতে শিবপুর উপজেলায় সাফল্যের শীর্ষে  ব্রাইট স্কুল :সফলতার কারিগর প্রধান শিক্ষক আরিফুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

এসএসসিতে শিবপুর উপজেলায় সাফল্যের শীর্ষে  ব্রাইট স্কুল :সফলতার কারিগর প্রধান শিক্ষক আরিফুর রহমান 


নিজস্ব প্রতিবেদক


এসএসসি পরীক্ষা–২০২৬ এর ফলাফলে ব্রাইট স্কুল, শিবপুর উপজেলার সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।

এ বছর ব্রাইট স্কুল থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ ব্রাইট স্কুল অর্জন করেছে ১০০% পাশের গৌরবময় সাফল্য। ফলাফল বিপর্যয়ের এই সময়ে এসেও, প্রত্যন্ত গ্রামের এই স্কুলের শতভাগ পাশের মত অভাবনীয় ফলাফল, সত্যি অনেক বেশী গর্বের এবং আনন্দের। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, শিবপুর উপজেলার সকল সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে একমাত্র ব্রাইট স্কুল থেকেই ১০০% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা স্কুলের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।এই অসাধারণ সাফল্যের  কারিগর প্রধান শিক্ষক জনাব আরিফুর রহমান। যার দক্ষ পরিচালনায় এ গৌরবময় সাফল্য। তিনি এই সফলতার জন্য  স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের ফলেই এই গৌরবময় সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করেন ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান।প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশিত - ৫ম শ্রেণির বৃত্তি ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফলেও ব্রাইট স্কুল, শিবপুর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ