| বঙ্গাব্দ
ad728
ad728

'শিবপুর পপুলার (প্রা.) হসপিটাল'-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 02-11-2026 ইং
  • 505 বার পঠিত
'শিবপুর পপুলার (প্রা.) হসপিটাল'-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

নরসিংদীর শিবপুরে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে 'শিবপুর পপুলার (প্রা.) হসপিটাল'-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

 সোমবার (০২ নভেম্বর ২০২৬ খ্রি.) শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বৈধ কাগজপত্র ও লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি, যা সাধারণ মানুষের জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছিল। এই অপরাধের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে শিবপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসাসেবার মান বজায় রাখা এবং অবৈধভাবে গড়ে ওঠা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ