| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরের লাখপুরে এক রাতে ৫ গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 11-05-2026 ইং
  • 1027 বার পঠিত
শিবপুরের লাখপুরে এক রাতে ৫ গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরের লাখপুরে এক রাতে ৫ গরু চুরি, খামারিদের মধ্যে আতঙ্ক 


নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামে গরু চুরির ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। গত এক থেকে দুই মাসের ব্যবধানে এই এলাকা থেকে অন্তত ২০টি গরু চুরির ঘটনায় গ্রামজুড়ে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। চোরের ভয়ে নির্ঘুম রাত কাটছে খামারি ও সাধারণ কৃষকদের।


সর্বশেষ গতকাল ১০ মে (রবিবার) দিবাগত রাতে লাখপুর গ্রামে বড় ধরনের চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাখপুরের পূর্ব নাজির বাড়ির আরমান উকিলের নাতি রুবেল হোসেনের গোয়ালঘর থেকে ৩টি গরু নিয়ে যায় চো/রচ/ক্র। একই রাতে ওই এলাকার আরও ২ জন কৃষকের গরু চুরি হয়। সব মিলিয়ে এক রাতেই গ্রাম থেকে মোট ৫টি গরু চুরির ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, কোরবানির ঈদ ঘনিয়ে আসায় গত দুই মাস ধরে চোরচক্র অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে। একের পর এক চুরির ঘটনায় কৃষকরা নিঃস্ব হয়ে পড়ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ