| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর , নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 12-06-2026 ইং
  • 907 বার পঠিত
শিবপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর , নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর , নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি

নিজস্ব প্রতিবেদক


নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর  ও লুটপাটের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। বৃহস্পতিবার  (১১ জুন ) বিকেলে উপজেলার সাধারচর ইউনিয়নের সৈয়দেরখোলা ঈদগাঁহ সংলগ্ন জালাল উদ্দীনের  বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় সৌদি প্রবাসী মাসুম এর বাবা জালাল উদ্দীন  বাদী হয়ে শিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্তে থানা পুলিশ এলাকা পরিদর্শন করেছেন।

হামলাকারীরা হলেন, সৈয়দেরখোলা গ্রামের শাজাহান মিয়ার ছেলে তারেক (৩০), ছালাম মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩৫) ও পলাশ থানার সেকান্দরদী গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে সিয়াম (২৫) সহ আজ্ঞাত ১৫/১৬ জন। 

ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, তারেক আমাদের আত্মীয় হয় জমি নিয়ে বিরোধ ছিল। আজকে তারেকসহ ১৫ থেকে ২০ জনের একটি বাহিনী নিয়ে জোরপূর্বক আমাদের বসতঘরের টিনের বেড়া খুলে হামলা চালিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন দামি মালামাল ভাঙচুর করে স্বর্ণালঙ্কার নগদ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া ঘরের দরজা, জানালাসহ অন্যান্য মালামাল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে। তারেক একাধিক মামলার আসামি তার দাপট এবং ভয়ের কারণে এলাকার কেউ কিছু বলতে বলতে পারে না। আমরা তাদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত তারেক এর সাথে যোগাযোগ করলে পাওয়া যায় নি।

এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা  থানার এস আই মামুন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যার এর সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ