| বঙ্গাব্দ
ad728
ad728

খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় চুরি

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 24-06-2026 ইং
  • 17441 বার পঠিত
খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় চুরি
ছবির ক্যাপশন: বাঁধা অবস্থায় নৈশ প্রহরী

খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় চুরি

নিজস্ব প্রতিবেদক:

 

নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের ঘড়িয়া বিলের পাড়ে অবস্থিত খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় ২৩ জুন দিবাগত  রাত সাড়ে ১২ টায় চুরির ঘটনা ঘটেছে। ৫ থেকে ৬ জন যুবক মুখ বাঁধা অবস্থায় গ্রীল বেয়ে দোতলায় উঠে ভিতরে প্রবেশ করে নৈশ প্রহরী আঃ মতিনের হাত পা ও মুখ বেঁধে ফেলে।পরে শিক্ষক মিলনায়তনের তালা কেটে ভিতরে প্রবেশ করে  একটি মনিটর, একটি প্রিন্টার ও একটি ইউ পি এস নিয়ে যায়। যাবার সময় নৈশ প্রহরী আঃ মতিনকে  শারীরিক ভাবে নির্যাতন করে ফ্লোরে ফেলে রেখে যায়।

আঃ মতিন প্রতিদিন ফজরের নামাজের পর বাড়িতে গিয়ে মোরগির খামারে খাবার দিতে যান।আজ বাড়ি যেতে দেরী হওয়ায় তার স্ত্রী তাকে খোঁজতে মাদ্রাসায এসে তাকে ফ্লোরে পরে থাকতে দেখে কান্না কাটি করতে থাকে।তার কান্নাকাটি শুনে পাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাত পা ও মুখের বাঁধন মুক্ত করে।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মাও হুমায়ুন কবির ঘটনার স্বীকৃতি দিয়ে বলেন,গত রাতে মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে।অফিসের মনিটর,প্রিন্টার ও ইউ পি এস সহ আরো কিছু মালামাল চুরি হয়েছে।অঃ মতিন চোরকে চিনতে পারে নি।এ বিষয়ে শীঘ্রই  আমরা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। 

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ