শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লগি বৈঠা বাহিনীর সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার। উপজেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আতাউর রহমান, শিবপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়া, শুরা সদস্য হোসাইন মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শিবপুর উপজেলা সভাপতি মাহফুজ মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তাঁরা বলেন, রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |