শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে উৎসবমুখর পরিবেশে ইসলামিক এডুকেশন সোসাইটির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মোট ৩০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সারাদেশে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্র প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। অভিভাবকরাও তাঁদের সন্তানদের পরীক্ষা নিয়ে বেশ আগ্রহ ও প্রত্যাশা প্রকাশ করেন।
আয়োজকদের এ উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের বৃত্তি পরীক্ষা ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সচেতন মহলের।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |